মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সমাজসেবী ফরিদা ইয়াসমিন আলো আর নেই

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২ অপরাহ্ন
সমাজসেবী ফরিদা ইয়াসমিন আলো আর নেই

পাবনার ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর বকশিরচক গ্রামের বাসিন্দা ও আলোকিত নারী সমাজসেবী ফরিদা ইয়াসমিন আলো (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (২২ ফেব্রুয়ারি) ভৌর ৪টার দিকে তার নিজ বাড়িতে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও ২ ছেলে রেখে যান।


রোববার বিকেলে সাঁড়াগোপালপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সাঁড়াগোপালপুর কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। তিনি ঈশ্বরদী পৌরসভার প্রকৌশল বিভাগের অবসরপাপ্ত কর্মকর্তা ইমামুল হকের স্ত্রী এবং পাবনার সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক ড. ফরহাদ ইবনে আল ইমাম সুজনের মাতা।


মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।