মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নিয়ামতপুরে বিয়ের দাওয়াত খেতে এসে ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
নিয়ামতপুরে বিয়ের দাওয়াত খেতে এসে ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

নওগাঁর নিয়ামতপুরে বিয়ের দাওয়াত খেতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক আদিবাসী তরুণী (১৮)। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে।


শনিবার  (২১ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা (জাবড়িপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।


গ্রেপ্তারকৃত আসামিরা হলো, ভাবিচা (জাবড়ীপাড়া) গ্রামের লখিরাম সরেনের ছেলে অনুপ সরেন (২০), খুদিরাম হাঁসদার ছেলে রঞ্জন হাঁসদা (১৯) ও ইশ্বর সরেনের ছেলে প্রশান্ত সরেন (১৯)।


ভুক্তভোগী ওই তরুণীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী এলাকার গরডাইং এলাকার বাসিন্দা।


সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর খালা  রোববার (২২ ফেব্রুয়ারি) থানায় উপস্থিত হয়ে ৩ জনের নামীয় ও ২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।


এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণীর প্রতিবেশী তরুণীর বিয়ে হয় নিয়ামতপুর উপজেলার ভাবিচা (জাবড়ীপাড়া) গ্রামে। বিবাহোত্তর অনুষ্ঠানে যোগ দিতে জাবড়ীপাড়া গ্রামে খালার সঙ্গে আসেন ওই তরুণী।


শনিবার দুপুরে খাওয়ার পর ওই তরুণী বাড়ির বাইরে গেলে- পূর্ব পরিচিত প্রশান্ত সরেন তাকে ডাকলে সরল বিশ্বাসে তাঁর সঙ্গে গেলে গ্রামের খুদিরাম হাঁসদার খড়ের পালার মাঝে গ্রেপ্তার ৩ জনসহ আরও দুজন দলবদ্ধ ধর্ষণ করে। তাদের হাত থেকে বাঁচতে ভুক্তভোগী ওই তরুণী দৌড়ে গিয়ে আত্মীয় স্বজনকে জানালে তারা পালিয়ে যায়।


ভুক্তভোগী ওই তরুণীর খালা বলেন, অনেক খোঁজাখুজি করলেও বোন বেটিকে পাওয়া যাচ্ছিল না। রাতে তাঁর চিৎকারে আতঙ্কিত হয়ে সবাই বের হলে ঘটনা জানাজানি হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার ও শাস্তি দাবি করেন তিনি।


ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রাথমিক প্রমাণ পাওয়ায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য দু’জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।