মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পোরশায় ওয়ারেন্টভুক্ত তিন আসামি গ্রেফতার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২ অপরাহ্ন
পোরশায় ওয়ারেন্টভুক্ত তিন আসামি গ্রেফতার

নওগাঁর পোরশায় ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাংধারা গ্রামের মিজানুর রহমানের ছেলে শামীম রেজা, গাঙ্গুরিয়া মধ্যপাড়া গ্রামের কছের আলীর ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া এবং নিতপুর মাস্টারপাড়া গ্রামের বাশারতের ছেলে এরশাদ হোসেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাদের নিজনিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।


পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে,  রোববার তাদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।