সোমবার, জুন ২২, ২০২৬

নওগাঁ-২ আসনের এমপি সাথে পত্নীতলা উপজেলা দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময়

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫২ অপরাহ্ন
নওগাঁ-২ আসনের এমপি সাথে পত্নীতলা উপজেলা দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময়

নওগাঁ ২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোটের সদ্য বিজয়ী এমপি মো: এনামুল হকের সাথে পত্নীতলা উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুযারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন- পত্নীতলা থানার ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: আশীষ কুমার দেবনাথ, উপজেলা এলজিইডি অফিসার রফিকুল ইসলাম, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ প্রমুখ।