মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

জামায়াতে ইসলামীর মতো একটা পাত্রী লাগবে: রাকসু জিএস

রাবি প্রতিবেদক ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৪ অপরাহ্ন
জামায়াতে ইসলামীর মতো একটা পাত্রী লাগবে: রাকসু জিএস

প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকার সমালোচনা করে রাকসু জিএস সালাহউদ্দীন আম্মার বলেছেন, “জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী লাগবে। আমি এমন পাত্রীর সন্ধানে আছি। সারাদিন বাইরে বাইরে থাকমু, বিরোধী দলের কোনো চাপ থাকবে না।”


সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এভাবেই তীব্র সমালোচনা করেন তিনি।


আম্মার লিখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ইতিহাসে সবচেয়ে কিউট বিরোধী দল! আমরা জেন-জি এমন বউ চাই। দিনে যা খুশি করব, রাতে ফুল নিয়ে হাজির হব, একটু রোমান্টিক হাসি। সব মাফ! সকাল হইলেই আবার আগের কাজ শুরু। বউ চুপ থাকবে, কথা বললেই ডিভোর্সের ভয়!


তিনি আরো লিখেছেন, রাজনীতিটাও যেন কিউট মডেলে চলে গেছে। ক্ষমতাসীন দল হরতাল ডাকছে আর বিরোধী দল নতুন বউয়ের মতো। জামাইয়ের সাথে বেয়াদবি করতে চাইতেছে না!


আক্ষেপ প্রকাশ করে তিনি লিখেছেন, কী আজব এক দেশে জন্ম নিলাম! এখানে ভূমিকা উল্টে যায়, দায়িত্ব উল্টে যায়, কিন্তু নাটক বন্ধ হয় না।


শেষে উপহাস করে তিনি লিখেছেন, যাইহোক এগুলো কেন বলতেছি জানেন? জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী লাগবে। আমি এমন পাত্রীর সন্ধানে আছি। সারাদিন বাইরে বাইরে থাকমু, বিরোধী দলের কোনো চাপ থাকবে না। সন্ধানে থাকলে জানাবেন প্লিজ।