মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিব ওএসডি

সোনার দেশ ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিব ওএসডি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাদের সংযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে আদেশগুলো জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।


তথ্যসূত্র: বাংলানিউজ