সোমবার, জুন ২২, ২০২৬

শিবগঞ্জে ট্রাক-নসিমন সংঘর্ষে চালক নিহত, আহত ১

শিবগঞ্জ প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
শিবগঞ্জে ট্রাক-নসিমন সংঘর্ষে চালক নিহত, আহত ১

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর ইউনিয়নেরন রসিকনগরে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে লিয়াকত আলী(৬০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার  ছত্রাজিতপুর ইউনিয়নের  রসিকনগর--বহালাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।


তিনি জানান, সোনামসজিদ স্থলবন্দে থেকে ছেড়ে আসা একটি ট্রাক রসিকনগর-বহালাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান লিয়াকত আলী।(৬০) আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


তিনি আরও জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। থানায় আনা হয়েছে ঘাতক ট্রাকটি। এদিকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশ মাইল গ্রামের মৃত ভাদু মিস্ত্রির ছেলে।