রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা জামায়াতের ইফতার
নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার বিকেলে উপজেলার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে রমজানের তাৎপর্য ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভ’মিকা বিষয়ের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার আমীর ডা: মো: আনজির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী শামিনুর ইসলাম শামীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদ মো: খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলার সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস।
এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে রাণীনগর প্রেস ক্লাব, রাণীনগর উপজেলা প্রেস ক্লাব ও প্রেস ক্লাব রাণীনগরের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার কোন বিকল্প নেই। পৃথিবীর জীবনই জীবন নয়।
আখিরাতের জীবন সবচেয়ে বড় ও কঠিন। তাই পরকালের সেই জীবনের কথা মনে রেখে সত্য, সঠিক ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গলার্থে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।