সোমবার, জুন ২২, ২০২৬

নওগাঁয় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৮ অপরাহ্ন
নওগাঁয় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় নওগাঁর ধামইরহাট থানার জাহানপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার নারায়ণপুরের মৃত আজিবর মণ্ডলের ছেলে ফরমান মণ্ডল (৫৪)। এ সময় আসামীর কাছ থেকে ১টি মোবাইল ফোন, তিন হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি ফরমান চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নওগাঁ এবং জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে ।