সোমবার, জুন ২২, ২০২৬

আজ জেলা শিল্পকলা একাডেমিতে অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠান

তথ্যবিবরণী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তথ্যবিবরণী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন
আজ জেলা শিল্পকলা একাডেমিতে অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠান

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ বৃধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করছে। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা। 


উল্লেখ্য যে, দেশের তৃণমূল পর্যায়ের সংগ্রামী নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে “অদম্য নারী পুরস্কার” কর্মসূচির আওতায় শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়।