সোমবার, জুন ২২, ২০২৬

ফাতিমাকে বাঁচাতে ভ্যানচালক বাবার আকুতি

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
ফাতিমাকে বাঁচাতে ভ্যানচালক বাবার আকুতি

নওগাঁর নিয়ামতপুরে তিন বছরের শিশু ফাতিমা (৩)  জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। হৃদযন্ত্রে ৫ দশমিক ৫ মিলিমিটার ছিদ্র নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে। অসহায় বাবা-মা মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে হাত বাড়িয়েছেন।


ফাতিমা নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বালুকাপাড়া গ্রামের ভ্যানচালক মোস্তাকুল আহমেদ রাজুর মেয়ে। বর্তমানে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, জ্বর ও সংক্রমণসহ নানা জটিলতা নিয়ে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে সে।


পরিবার সূত্রে জানা গেছে, এক বছর বয়সে ফাতিমার হৃদরোগে আক্রান্ত হোন। তখনই চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু অর্থাভাবে ব্যয়বহুল চিকিৎসা আর করানো সম্ভব হয়ে উঠেনি। সময়ের সঙ্গে সঙ্গে রোগটি জটিল আকার ধারণ করেছে।


ভ্যান চালিয়ে কোনমতে সংসার চালানো বাবার পক্ষে মেয়ের ব্যয়বহুল চিকিৎসা বহন করা অসম্ভব।


কাঁদতে কাঁদতে ভ্যানচালক রাজু প্রতিনিধিকে বলেন, আমার মেয়েটাকে বাঁচাতে চাই। আপনারা সবাই একটু সাহায্য করলে হয়তো আমার ফাতিমা নতুন জীবন ফিরে পাবে।


কর্তব্যরত চিকিৎসকরা বলেন , সময়মতো চিকিৎসা পেলে ফাতিমার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত তাকে ঢাকায় নেওয়া প্রয়োজন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:ফাইসাল নাহিদ,  দ্রুত উন্নত চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেন।


একটি শিশুর বাঁচার আকুতি-একজন বাবার আর্তনাদ। সমাজের সহৃদয় মানুষদের সহায়তাই হতে পারে ছোট্ট ফাতিমার নতুন জীবনের আশার আলো। বিকাশ + নগদ+ রকেট : ০১৭৩৮০৫৩৭৫৪, ডাচবাংলা ব্যাংক একাউন্ট: মোস্তাকুল আহমেদ ২০৭১৫৮০১২৪৫৭৮