ধামইরহাটে নব-নির্বাচিত সংসদ সদস্য এনামুল হকের মতবিনিময়
ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় ও বিভিন্ন দপ্তরের কর্মপরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এমপি ইন্জিনিয়ার মোঃ এনামুল হক।
সভায় ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসক ডাঃ আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান, পল্লী বিদ্যুতের ডি.জি.এম আসাদুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রীপা রানী, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত কুমার কুন্ডু, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম,
যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, পিআইও মনসুর আলী, বিএমডিএ সহকারী প্রকৌশলী আন্নাদুজ্জামান, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন,
বিআরডিপি কর্মকর্তা মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমারসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলা সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন।