সোমবার, জুন ২২, ২০২৬

ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় এমপি এনামুল হক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় এমপি এনামুল হক

ধামইরহাট উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে কার্যক্রম শুরু করেছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন নবনির্মিত এমপি। এছাড়াও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালের চিকিৎসা ও নার্সদের সাথে মত বিনিময় করেন এবং অন্তঃ বিভাগে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।


সংসদ সদস্য মোঃ এনামুল হক বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। হাসপাতালের বাহিরের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি চিকিৎসক সহ দায়িত্বপ্রাপ্ত সবাইকে আন্তরিকতা ও মানবিকতার সাথে আগত রোগীদের সেবা দেয়ার নির্দেশনা দেন। কোন দলের নেতা-কর্মীর হুমকি-ধামকি দিলে সরাসরি তাকে অবগত করতে বলেন।


পরিচ্ছন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশীষ কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আতাউর রহমান,


সেক্রেটারি মাওলানা মোঃ রেজুয়ান, পৌর শাখার আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহম্মেদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ মুসাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


কর্মসূচি শেষে হাসপাতাল চত্বরে আমের চারা রোপন করেন এমপি এনামুল হক। পরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।