সোমবার, জুন ২২, ২০২৬

পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
পোরশায় বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

নওগাঁর পোরশায় জলবায়ু সহনশীল কমিউনিটি তৈরিতে বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছাওড় দানিপুকুর স্কুল মিলনায়তনে উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সামিরুল ইসলাম।


বেসরকারি সংস্থা সিসিডিবি’র পিসিআরসিবি-২ প্রকল্পের আয়োজনে উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ ও প্রোগ্রাম অফিসার নির্মল টুডু প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ছাওড় ইউপির বিভিন্ন গ্রামের ৩০জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে বিনামূল্যে প্রতিজন কৃষকদের হাতে ৬৫লিটার করে বীজ সংরক্ষণের পাত্র প্রদান করা হয়।