রাজশাহী’র সীমান্তে ইঞ্জিন চালিত নৌকাসহ মাদকদ্রব্য উদ্ধার
রাজশাহী’র সীমান্তে ইঞ্জিন চালিত নৌকাসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। গত ২৩ ফেব্রুয়ারি রাতে আনুমানিক ২৩১৫ ঘটিকায় শাহাপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানাধীন শাহাপুর পূর্বপাড়া নামক এলাকায় নিকটস্থ গম ক্ষেতে ওৎ পেতে থাকে।
দীর্সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে, একজন মাদক কারবারীকে গম ক্ষেতের দিকে আসতে দেখে বিজিবি’র টহল দল তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে ৫০ বোতল ভারতীয় ঊঝকটঋ সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিরাপ কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই রাত আনুমানিক ০৪৩০ ঘটিকায় খানপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানাধীন খানপুর পশ্চিম পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনার সময় বিজিবি’র আভিযানিক দল আম বাগানের ভিতরে লোকজনের আনাগোনা শুনতে পেয়ে সুকৌশলে অগ্রসর হলে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা দুইটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ৬৫ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।