মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবি সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক ও সিনিয়র  সহসভাপতি  সহ ৬টি পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতিসহ ৫টি ও জামায়াত সমর্থিত প্যানেল থেকে দুজন নির্বাচিত হয়েছেন। 


জানা গেছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আইনজীবী মিলনায়তনে  সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে ২টা পর্যন্ত  আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার এ্যাড মোঃ শামসুদ্দিন  সন্ধা  ৬টায়  ফলাফল ঘোষণা করেন।


সভাপতি পদে নির্বাচিত হলেন  এ্যাড  মোঃ আবদুল ওদুন সিনিয়র  সহ সভাপতি পদে মোঃ তরিকুল ইসলাম আজিজি ও সাধারণ সম্পাদক পদে এ্যাড মোঃ আবু হাসিব। অন্যান্য পদে  বিজয়ীরা হলেন  সহসভাপতি পদে এ্যাড মোঃ মিজানুর রহমান,


সহসাধারণ সম্পাদক পদে এ্যাড শফিক এনায়েত উল্লাহ (  ১) এ্যাড মোঃ ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক এ্যাড গোলাম মোরসেদ,গ্রন্থাগার সম্পাদক এ্যাড মোঃ আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক এ্যাড আসমাউল হুসনা ( তমা) নির্বাহী সদস্য পদে এ্যাড নিলুফার রহমান নিলু, এ্যাড তানভীর আহমেদ সিদ্দিকী, এ্যাড মোঃ জাহাঙ্গীর আলম ও এ্যাড মোঃ  মাইনুল ইসলাম অন্তর নির্বাচিত হয়েছেন।