সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন
রাজশাহী সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল জব্দ

রাজশাহী সীমান্তে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১৩ বোতল ফেনসিডিল ও ৭ বোতল মনোগোল্ড সিরাপ জব্দ করেছে বিজিবি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে দামকুড়া থানাধীন বরেন্দ্র নামক এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন মাদককারবারি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছিল। মাদককারবারি কলাবাগানের কাছাকাছি আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। 

পরে বিজিবির সদস্যরা ব্যাগটি তল্লাশী করে তার মধ্য ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৭ বোতল মনোগোল্ড সিরাপ জব্দ করে। 

জব্দকৃত মাদকদ্রব্য ও দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।