মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

সিংড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বুলেটের মাহে রমজানের শুভেচ্ছা বিনিময়

সিংড়া (নাটোর) প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া (নাটোর) প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০৭ অপরাহ্ন
সিংড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বুলেটের মাহে রমজানের শুভেচ্ছা বিনিময়

নাটোরের সিংড়ায় নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু’র পক্ষে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেছেন আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম বুলেট। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পৌর শহরের বাজার এলাকায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎসজীবি দলের সভাপতি ও উপজেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নাজমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম, পরিবেশ কর্মী হাসিবুল হাসান শিমুল, ফজলু মাষ্টার প্রমুখ।