বিএনপির কোন নেতার কর্মী মাদকের সাথে জড়িত থাকলে আইনের আওতায় নিয়ে আসা হবে : চাঁদ
রাজশাহীর চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির সভায় রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের নবাগত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এলাকায় সন্ত্রাস, চঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমার কথা স্পষ্ট। কেউ মাদক সেবন, ব্যবসা,প্রশ্রয় দাতা, তদবির কারক এদের চিহিৃত করে দ্রুত এদের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা গ্রহন করুন।্ব বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি চাঁদ এসব কথা বলেন।
চুরি, ছিনতাই প্রতিরোধে পুলিশকে আরো দায়িত্বশিল ভুমিকা পালনের নির্দেশ দিয়ে চাঁদ বলেন, চারঘাট-বাঘার মাটিতে কোন ধরণের অন্যায়, অপরাধ অরাজকতা বরদাস্ত করা হবে না। সামনে ঈদ তাই ছিনতাই রোধে পুলিশি টহল জোরদার করতে হবে। নন্দনগাছী থেকে কালোহাটি, কাকড়ামারী থেকে মীরগঞ্জ এবং সারদা থেকে খুদির বটতলা এলাকায় প্রতিদিন পুলিশিষ টহল বাড়াতে হবে। মনে রাখবেন কোন অবস্থাতে চারঘাটে চুরির ঘটনা আমি শুনতে চাই না।
শপথ নেবার পর থেকে আমি কঠোর ভাবে বলে যাচ্ছি, মাদক,সন্ত্রাস ও চাদাবাজি চারঘাট-বাঘায় জিরো টলারেন্স নীতি অনুস্বরন করতে হবে। মাদকের সঙ্গে আমার নিজ দলের কোন নেতাকর্মী জড়িত থাকলে তাকেও আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করুন। কোন তদবির,সন্ত্রাসীদের ঠাই আমার নির্বাচনী এলাকায় হবে না।
মনে রাখবেন, ্আমি ৩বার ইউনিয়ন পরিষদ ও ২ বার উপজেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমি জানি পুলিশ প্রশাসন সৎ, ন্যায়, নিষ্টা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করলে চারঘাট-বাঘাকে মাদক মুক্ত উপজেলা গড়া সময়ের ব্যাপার। তবে শষ্যের মধ্য্যে ভুত থাকলে সেটা করা সম্ভব নয়। মাস্তান বলে কিছু থাকবে না, তাই মাদক নিয়ন্ত্রনে পুলিশকে কঠোর ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সাংসদ আবু সাইদ চাঁদ।
এসময় আরও বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করীম মিজান, চারঘাট মডেল থানা প্রতিনিধি সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা তৌফিক রেজা নিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফরহাদ লতিফ সহ বিজিবি, নৌ পুলিশ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।