মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রমজানের সহমর্মিতায় শারীরিক ভাবে অক্ষম ব্যক্তির পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাস

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৯ অপরাহ্ন
রমজানের সহমর্মিতায় শারীরিক ভাবে অক্ষম ব্যক্তির পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাস

পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, শারীরিকভাবে অক্ষম জুয়েল নামের এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার বাইপাড়া বাজার এলাকায় তিনি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন।


জানা যায়, জুয়েল দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে সরেজমিনে খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন।


সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে পবিত্র রমজান মাস আমাদের সহমর্মিতা, মানবিকতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই রমজানের প্রকৃত তাৎপর্য।


তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল কর্মকর্তা যখন ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তখন তা শুধু একটি সহায়তা নয় সমাজের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে ওঠে।


রমজানের এই পবিত্র সময়ে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি