সোমবার, জুন ২২, ২০২৬

ভাষায় লিঙ্গবৈষম্য দূর করতে নাটোরে সাংবাদিকদের সাথে নারীপক্ষের মতবিনিময়

নাটোর প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৪ অপরাহ্ন
ভাষায় লিঙ্গবৈষম্য দূর করতে নাটোরে সাংবাদিকদের সাথে নারীপক্ষের মতবিনিময়

ভাষায় লিঙ্গবৈষম্য দূর করতে নাটোরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নারীপক্ষ’ এর আয়োজনে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 

‘নারীপক্ষের’ আন্দোলন সম্পাদক গীতা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, নারীপক্ষের সদস্য এ্যাডভোকেট কামরুন নাহার, এ্যাডভোকেট ফেরদৌসী আখতার, দুর্বার নারী নেটওয়ার্কের নাটোর জেলার সমন্বয়কারী অধ্যাপক শামসুন্নাহার, নারীপক্ষের প্রকল্প কর্মকর্তা প্রিয়াংকা কুন্ডু, নারীপক্ষের নাটোর জেলার কালচারাল প্রতিনিধি সিনথিয়া খন্দকার প্রমুখ।


মতবিনিময় সভায় বক্তারা বলেন, গণমাধ্যমে ব্যবহৃত ভাষার মাধ্যমে সমাজের মনোভাবের প্রতিফলন ঘটে। তাই গণমাধ্যমে এমন কোন শব্দ বা চিত্র ব্যবহার করা যাবে না-যা নারীর প্রতি অসম্মানজনক এবং তাদের সক্ষমতাকে সীমিত করে। তাই গণমাধ্যমে ব্যবহৃত ভাষার প্রতি গণমাধ্যম কর্মীদের সংবেদনশীল হতে হবে এবং নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে


উল্লেখ্য, ‘নারীপক্ষ’ ১৯৮৩ সাল থেকে নারীর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণে সচেতনতা সৃষ্টি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে নেটওয়ার্কিং প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ওয়ার্কিং গ্রুপ তৈরির মাধ্যমে দেশব্যাপী কাজ করে যাচ্ছে।