মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, পুলিশসহ আহত ২০

সোনার দেশ ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন
হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, পুলিশসহ আহত ২০

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে


নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশসহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।


নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, পুলিশসহ আহত ২০


তিনি বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। 


তথ্যসূত্র: জাগোনিউজ