সোমবার, জুন ২২, ২০২৬

বাঘায় বিশেষ অভিযানে গ্রেফতার ৬ জনকে জেল হাজতে প্রেরণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন
বাঘায় বিশেষ অভিযানে গ্রেফতার ৬ জনকে জেল হাজতে প্রেরণ

রাজশাহীর বাঘায় গ্রেফতার ৬ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার বাঘা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 


গ্রেফতাররা হলো-বাজুবাঘা গ্রামের ফারদিন আহমেদ সৌমেন, আড়ানী গ্রামের রাকিবুল ইসলাম রাকিব, বাঘা পৌর বাজার এলাকার রুনা বেগম, মরিয়ম বেগম, আড়ানী পৌর বাজার এলাকার আনিছ আলী ও গোচর গ্রামের মামুন হোসেন।


বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, তারা প্রত্যেকেই ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন থেকে তারা পলাতক ছিল।