সোমবার, জুন ২২, ২০২৬

চট্টগ্রামে ‘গরু চোরের’ গুলিতে বৃদ্ধ খুন

সোনার দেশ ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৭ অপরাহ্ন
চট্টগ্রামে ‘গরু চোরের’ গুলিতে বৃদ্ধ খুন

চট্টগ্রামের চন্দনাইশে ‘গরু চোরের’ গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বদুর পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ব্যক্তির নাম চন্দন দে (৭০)।

চন্দনাইশ থানার ওসি ইলিয়াস খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর পৌনে ৫টার দিকে হায়েস মাইক্রো নিয়ে চোরের দল চন্দনের বাড়িতে হানা দেয়। তার গোয়াল ঘরে থাকা দুটি গরুন মধ্যে একটি গরু মাইক্রোবাসে তোলার পর সেগুলো ডাক দেওয়ায় চন্দন ঘর থেকে বের হন।

“এসময় চোরদের ছোড়া ছড়া গুলিতে চন্দন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি ইলিয়াস বলেন, চোরের দল চন্দনের গোয়ালঘর থেকে দুটি গরু নেওয়ার চেষ্টা করেছিল। টের পেয়ে যাওয়ায় বড় গরুটি ফেলে রেখে ছোটটি নিয়ে যায়। তার পাশের ঘর থেকেও দুটি গরু নিয়ে যায় চোরের দল।

তথ্যসূত্র: বিডিনিউজ