সোমবার, জুন ২২, ২০২৬

বদলগাছীতে ৮ বছরেও বিদ্যুৎ সুবিধা পায়নি নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ৩০টি পরিবার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৭ অপরাহ্ন
বদলগাছীতে ৮ বছরেও বিদ্যুৎ সুবিধা পায়নি নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ৩০টি পরিবার

নওগাঁর বদলগাছী ৮ বছরেও নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত অসহায় ৩০টি পরিবারের ভাগ্যে মিলেনি বিদ্যুতের আলো। পায়নি ঘরের কোন কাগজপত্র বা দলিল। ছোট যমুনা নদীর চড়ের উপর নির্মিত আশ্রয়ণ প্রকল্পটি সন্ধ্যা হলেই নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। চতুর্দিকে শুনশান, ঝিঁিঝ পোকার ডাক, ভয় আর আতঙ্কে কাটে রাত। বিপর্যস্ত জীবন তাদের। 


খোঁজ নিয়ে জানা যায় ২০১৮ সালে নালুকাবাড়ী আশ্রয়ণ প্রকল্পে ৪৮ টি ঘর নির্মান করা হয়। সে সময় প্রাথমিক একটি তালিকা তৈরী এই আশ্রয়ণ প্রকল্পে লোক জনকে বসবাস করতে দেওয়া হয়। তখন ঘরগুলির কাগজপত্র বুঝে দেওয়ার আগেই তৎকালীন ইউএনও ও পিআইও বদলি হয়ে চলে যায়। আশ্রয়ণ বাসীদের অন্ধকারে দুর্বিসহ জীবন যাপনের খবর পেয়ে সরেজমিনে তথ্য সংগ্রহকালে সেখানে বসবাসরত লোকজন জানালেন তাদের দুঃখ দুর্দশার কথা। হাফিজুল জানায় ৮ বছর আগে তাদের থাকার জায়গা দিয়েছে এখানে। ছেলে মেয়ে নিয়ে থাকি। সন্ধ্যার পর নেমে আসে ঘুটঘুটে অন্ধকার।


রাতে ভয় লাগে ঘুমে ধরেনা। বাচ্চু জানায় দেড় বছর আগে আলেফ উদ্দিনের ঘরে বাতির আগুন থেকে ঘরে আগুন লাগে। টিউবওয়েলের পানি তুলে আগুন নিভাতে পারিনি। ৪টি গরুসহ আলেফ উদ্দিন পুড়ে মারা যায়। যদি বিদ্যুৎ থাকতো তাহলে এই ক্ষতি হতো না। আশ্রয়ণের সকল নারী পুরুষ অভিযোগ করে বলেন আশ্রয়ণের প্রশ্চিম পার্শে¦ ছোট যমুনা নদীর চড়ে কিছু মালিকানা জমি আছে। এই জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। এতে আশ্রয়ণ প্রকল্প ঝুঁকির মুখে পড়ছে। এলাকাবাসী বলেন মাটি কাটার কারণে কোথাও উঁচু কোথাও নিচু হওয়ার বর্ষা মৌসুমে নদী ভরে গেলে স্রোত প্রভাবিত হলে আশ্রয়ণ প্রকল্প বিলিন হয়ে যাবে।


এ বিষয়ে  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, এবার শীতের শুরুতে ঐ খানে কম্বল বিতরন করতে গিয়ে সমস্যাটা জেনেছি। আমি ইউএনও স্যার এক সাথেই ছিলাম। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি জানান অনেক আগে ঘর গুলি নির্মান হয়েছে। কেন তাদের দলিল তখন দেওয়া হয়নি আমার জানা নেই। কাগজ না থাকলে তো বিদ্যুৎ বিভাগ সংযোগ দিবে না। এছাড়া যারা মাটি কাটছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকল পরিবারের মাঝে দলিল প্রদান সহ বিদ্যুৎ সংযোগ যেন তাড়াতাড়ি পায় এ বিষয়ে প্রদক্ষেপ নেওয়া হবে।