মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ধামইরহাটে এতিম শিশুদের নিয়ে এনসিপি’র ইফতার মাহফিল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১২ অপরাহ্ন
ধামইরহাটে এতিম শিশুদের নিয়ে এনসিপি’র ইফতার মাহফিল

নওগাঁর ধামইরহাটে অসহায়-এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে এনসিপি তথা ন্যাশনাল সিটিজেন পার্টি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ধামইরহাট ভবনের সোনালী কমিউনিটি সেন্টারে নওগাঁ জেলা এনসিপির আহবায়ক মাহফুজার রহমান চৌধুরী রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।


ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কামরুজ্জামান। উপজেলা এনসিপির আহবায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে এতিম শিশু ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, রঘুনাথপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. রফিকুল ইসলাম, ধামইরহাট উপজেলা এনসিপির সদস্য সচিব আব্দুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মো. আব্দুল্লাহসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।