মহানগর আ’লীগ নেতা বাবু গ্রেফতার
আওয়ামী লীগের রাজশাহী মহানগর কমিটির সদস্য হাবিবুর রহমান বাবুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। তাকে কোন মামলায় গ্রেফতার করেছে তা জানায়নি পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নগরীর দরগাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুর রহমান বাবু রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পরে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নগর আওয়ামী লীগের সদস্য।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, হাবিবুর রহমান বাবুর বিরুদ্ধে একটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে কোন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল তা ওসি জানাতে পারেননি।