মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রাবি সমাজকর্ম বিভাগের প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৬ অপরাহ্ন
রাবি সমাজকর্ম বিভাগের প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাজকর্ম বিভাগের গবেষণা পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট প্রদান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মমতাজউদ্দিন কলা ভবনের গ্যালারি কক্ষে অনুষ্ঠিত হয়। সমাজকর্ম বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও সম্মানীত অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান। 


সমাজকর্ম বিভাগের বিভাগের সভাপতি প্রফেসর গোলাম কিবরিয়া ফেরদৌস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তৃতা করেন কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর মো. শাহীদুর রহমান চৌধুরী। পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ এই প্রশিক্ষণে সহযোগিতা প্রদান করছে।