সোমবার, জুন ২২, ২০২৬

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪০ অপরাহ্ন
জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল বৃহস্পতিবার (২৬ ফেব্রয়ারি) জয়পুরহাট সদর থানার প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী জয়পুরহাট সদর থাসার চকদাদরা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আল আমিন (৩৪)। এ সময় আসামীর কাছ থেকে এতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি আল-আমিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। 

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।