সোমবার, জুন ২২, ২০২৬

মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৯ অপরাহ্ন
মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মো: হাসিবুল রকি (৩০)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানা পুলিশ আসামি রকিকে আটক করে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।