মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

সোনার দেশ ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন
চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাগরিকা এলাকায় ছুরিকাঘাতে প্রাণ গেছে এক যুবকের। নগরীর পাহাড়তলী সাগরিকা বিটাক এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।


নিহত যুবকের নাম আকাশ দাশ (২৫), তিনি বিটাক এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।


নগর পুলিশের সহকারী কমিশনার রুহুল আমিন লাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবকের সাথে আকাশের কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।”


ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, “রাতেই তারা পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে। এরপর জানা যাবে—কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।”


স্থানীয়রা বলছেন, আকাশের পরিচিত এক যুবকের সঙ্গে কয়েকজনের মধ্যে ঝামেলা হয়, তখন আকাশ বিষয়টি নিয়ে মীমাংসা করার চেষ্টা করেন। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়।


তথ্যসূত্র: বিডিনিউজ