রাজশাহী’র সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৯: ৫০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহলদল চারঘাট থানাধীন মুক্তারপুর বালুর ঘাট এলাকায় তল্লাশী কার্যক্রম পরিচালনা করে বালুর ডিপির মধ্যে লুকানো অবস্থায় ৩৬০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।