মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি মাদক কোন অপরাধই ছাড় দেওয়া হবে না : বাবুল এমপি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি মাদক কোন অপরাধই ছাড় দেওয়া হবে না : বাবুল এমপি
ক্যাপশনঃ নওগাঁ বদলগাছী মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেছেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে যে কোন দুর্নীতি অনিয়োম কে ছোট করে দেখার সুযোগ নেই।  মাদক চাঁদাবাজিসহ কোন অপরাধই ছাড় পাবে না। অপরাধী যে দলেরই হোক আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানা, থানা অফিসার ইনচার্জ মো, লুৎফর রহমান, বিভিন্ন বিভাগীয় প্রধান,জনপ্রতিনিধি, সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি আরো বলেন সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনা সাধারণ মানুষের প্রতি উদ্বেগ সৃষ্টি করেছে। অফিসে অফিসে হয়রানীসহ কমিশন বাণিজ্য, মাটি বাণিজ্য এ সব বন্ধ করতে হবে। অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হবে।