মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

পবায় বাহারুল হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
পবায় বাহারুল হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

পবা উপজেলার খোলাবোনা নিঝুমপল্লীর বাসিন্দা বাহারুল ইসলাম (৫০) হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ সিপিএসসি ও র‌্যাব-১ সিপিএসসি যৌথভাবে এ অভিযান চালায়।


গ্রেপ্তার চারজন হলেন- মো. মিলন ওরফে মিলু (৫২), মো. সুমন (১৯), কাওছার হোসেন (২৫) ও  মো. মিল্টন (৩০)। পবার খোলাবোনা এলাকার বাসিন্দা তারা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


র‌্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ১৪ ফেব্রুয়ারি বাহারুলের বাড়িতে ঢুকে আসামিরা তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারি তিনি মারা যান। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়। আসামিরা আত্মগোপনে ছিলেন।


গ্রেপ্তারের পর এজাহারভুক্ত এই আসামিদের রাজশাহীর দামকুড়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।