ভূমিমন্ত্রী মিনুকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের শুভেচ্ছা
সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু-কে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী’র কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ আব্দুল মান্নান ও সাধারণ সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকনসহ আরোও উপস্থিত ছিলেন সহসভাপতি মোঃ হাসেন আলী, সহসভাপতি প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন মন্ডল,
সাবেক সাধারণ সম্পাদক (বর্তমান পরিচালক, প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাঃ হবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ জনাব মোঃ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মোঃ তরিকুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গফুর, প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, নির্বাহী সদস্য মোঃ এনামুল হক, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান অপু, ডাঃ মনিরুল হক এবং মোঃ সেলিম রেজা খান।
সাক্ষাৎকালে হৃদরোগ চিকিৎসা সেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজন এবং রাজশাহী অঞ্চলের সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী প্রতিষ্ঠানের চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী দীর্ঘদিন ধরে রাজশাহীসহ আশপাশের অঞ্চলের মানুষের হৃদরোগ চিকিৎসা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে স্বাস্থ্যসেবার পরিধি আরও সম্প্রসারণে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।