মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সতীর্থ ‘৭৪ এর আমৃত্যু সভাপতি ইঞ্জিনিয়ার খাদেমুল ও সম্পাদক নাজমুল নির্বাচিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
সতীর্থ ‘৭৪ এর আমৃত্যু সভাপতি ইঞ্জিনিয়ার খাদেমুল ও সম্পাদক নাজমুল নির্বাচিত

বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষায়তন এবং একাধিকবার দেশ সেরা অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুলের এস,এস,সি ১৯৭৪ ব্যাচের সামাজিক ও মানবিক সংগঠন সতীর্থ’৭৪ এর অনুসঠিত সাধারণ সভায় সংগঠনের উদ্দোক্তা ও প্রতিষ্ঠাতা প্রকোশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশন এবং সম্পাদক নাজমুল আবেদীন টুবলুকে আমৃত্যু সভাপতি ও সম্পাদক পদে দায়িত্ব পালন করার জন্য সর্ব সম্মতি ক্রমে নির্বাচিত করেছে।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সতীর্থ ‘৭৪ এর প্রতিষ্ঠা বাষিকী সাধারণ সভা ও ইফতার মাহফিলে উপস্থিত সকল সদস্য তাদেরকে ঐ  পদে আজীবন দায়িত্ব পালন করতে ঐক্যমত পোষন করে।


সতীর্থ ‘৭৪ এর সভাপতি প্রকোশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন ডা. মাহবুবুল করিম টিংকু, সুলতান চাগতায়,জিয়াউল হক বুলু, হাসান হাবিব টিপু, কামরুজ্জামান, মাসুদুর রহমান, নাসিম অপু, শহীদুর রহমান তালুকদার খোকন,  নজরুল ইসলাম মনসুর,  বাহারুল্লাহ ভুইয়া প্রমুখ।  সভায় প্রতিবেদন পাঠ সহ সঞ্চালন করেন সম্পাদক নাজমুল আবেদীন টুবলু। 


সতীর্থ ‘৭৪ ইতিমধ্যে যে সকল সামাজিক ও মানবিক কায্যক্রম পরিচালনা করেছে তার জন্য সংশ্লিষ্টদের ভুয়সী প্রশংসা করা হয়। ভবিষ্যতে এই ধরনের কায্যক্রম অব্যাহত রাখতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করা হয়।


এছাড়াও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির রাজশাহী শাখার চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করায় সংগঠনের সভাপতিকে অভিনন্দন জানানো হয় এবং তার নেতৃত্বে রাজশাহীতে একটি জনবান্ধব চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা লাভ করবে সে ব্যাপারে সকলেই আশাবাদ ব্যাক্ত করার পাশাপাশি সকল প্রকার সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়।


সভা শেষে পবিত্র মাহে রমজান মাসে স্কুলের প্রয়াত সকল শিক্ষক এবং প্রয়াত সহপাঠী বন্ধুদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব সুলতান চাগতাই। এরপর ইফতারে সকলে ইফতারে অংশ গ্রহণ করে।