মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ভূমিমন্ত্রীর সাথে আরটিজেএর সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
ভূমিমন্ত্রীর সাথে আরটিজেএর সাক্ষাৎ

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)-এর নেতৃবৃন্দ শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) ভূমিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে ভূমি মন্ত্রীকে আরটিজেএ-এর নেতারা ফুলেল শুভেচ্ছা জানান ও মন্ত্রণালয়ের নিজ কাজে মন্ত্রীর সফলতা ও শুভকামনা করেন।


দীর্ঘ সময় জুড়ে রাজশাহীকে দক্ষনেতৃত্বের মধ্যদিয়ে শান্তির নগরী করেছেন তেমনি ভাবেই আগামী দিনগুলোতেও তার নিজ কাজে সফলতা কামনা করেন। পাশাপাশি  সাংবাদিকতার পেশাগত উন্নয়ন ও গণমাধ্যমেকে নানা তথ্য দিয়ে সহায়তার প্রত্যাশা করেন। ভূমিমন্ত্রী মনোযোগ সহকারে বক্তব্য শুনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজ উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।


এ সময় আরটিজেএর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে ভূমিমন্ত্রীর সফলতা কামনা করে আরটিজেএ নেতৃবৃন্দ ধন্যবাদ জানান।