মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সায়েমা খাতুন

শিবগঞ্জ প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সায়েমা খাতুন

চাঁপাইনবাবগঞ্জ জেলায় সংরক্ষিত নারী সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী  করেন শিবগঞ্জ উপজেলার  দুইবারের  উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সায়েমা খাতুন। প্রত্যাশার দাবিতে স্থানীয় পর্যায়ে সমর্থনের জোয়ার দেখা গেছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন,দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ের সম্পৃক্ততার কারণে তিনি এ দায়িত্ব পালনে যোগ্য প্রার্থী।


সূত্রমতে, তিনি  দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দল বিএপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবন শুরু করেন ১৯৯২ সালে এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হয়ে দল ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সংরক্ষিত আসনে সুযোগ পেলে নারী নেতৃত্ব বিকাশ ও স্থানীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন


স্থানীয়রা বলেন,  তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। দলীয় কর্মীদের মধ্যে ঐক্য ধরে রাখতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা চাই তাকে মনোনয়ন দেওয়া হোক। নারী নেতৃত্ব হিসেবে সংসদে গেলে সোনামসজিদ স্থলবন্দর, পদ্মা ভাঙন, নারীদের কর্মস্থানসহ এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। 


ত্রয়োদশ ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-এর তিনটি আসনের কোনোটিতেই দলটির জয় না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়। এ পরিস্থিতিতে সংরক্ষিত আসনে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূল পর্যায়ে দল আরও শক্তিশালী হবে।


এ বিষয়ে মনোনয়ন প্রত্যাশী সায়েমা খাতুন বলেন,  দল আমাকে মনোনীত করতে বা দায়িত্ব দিলে আমি সততা ও নিষ্ঠার সাথে  কাজ করব এবং নারী সমাজ ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করব।