সোমবার, জুন ২২, ২০২৬

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দোয়া ও ইফতার মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দোয়া ও ইফতার মাহফিল

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে এক আন্তরিক ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যময়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান, ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর মো. আবদুর রউফসহ উর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


দোয়া মাহফিলে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


একসাথে ইফতারে অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।