মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী কলেজের হাজী মুহম্মদ মহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারি রুমে আয়োজন করা হয়। ইউনিটির সহযোগী সদস্য রাকিব হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।


অনুষ্ঠানে ইউনিটির সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ও ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, সাবেক শিক্ষক উপদেষ্টা ও বঙ্গবন্ধু কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আজমত আলী, শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।


সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান রাসেল মোস্তাফিজ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত,


স্টার নিউজের রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম, দ্যা নিউ এজের স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক উত্তরা প্রতিদিনের বিশেষ প্রতিবেদক সুজন আলী, জাগো নিউজ ও নাগরিক টিভির রাজশাহী প্রতিনিধি সাখাওয়াত হোসেন এবং এনটিভির রাজশাহী ক্যামেরাপারসন শরিফুজ্জামান রয়েল। ইউনিটির সাবেকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিসুর রহমান, সাবেক নির্বাহী সদস্য রিবিকা বালা ও পলী রাণী।