পত্নীতলায় জামায়াতে ইসলামী যুব বিভাগের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর জামায়াতের যুব বিভাগের আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা সদর নজিপুর আলহেরা বেসরকারি স্কুলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নওগাঁ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর জননেতা মো: এনামুল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘সমাজ থেকে সন্তাস, চাঁদাবাজি নির্মূল করে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে যুব সমাজকে সংগঠিত হতে হবে। এছাড়াও তিনি তাঁর নির্বাচনী প্রচারনায় বিশেষ ভূমিকা পালন করায় নজিপুর পৌরসভার যুব সমাজকে ধন্যবাদ জানান।
নজিপুর পৌর যুব বিভাগের সভাপতি জোনায়েদ আহমেদ এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- নজিপুর পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সমাজ সেবক ডা: আবু ওবায়দা, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডা: শামসুল আলম, পৌর জামায়াতের আমীর মাওলানা মোফাচ্ছেল হক প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী দলের নজিপুর পৌর সেক্রেটারি মো: আব্দুর রউফ, পত্নীতলা উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা হারুনর রশিদ ও আইনজীবী আখতার ফারুক, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।