সোমবার, জুন ২২, ২০২৬

নগরীর চাঞ্চল্যকর গোলাম মোস্তফা হত্যা মামলার আসামি উকিলকে চারঘাট থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১০ অপরাহ্ন
নগরীর চাঞ্চল্যকর গোলাম মোস্তফা হত্যা মামলার আসামি উকিলকে চারঘাট থেকে গ্রেফতার

র‌্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী এর আভিযানিক দল শনিবার (২৮ ফেব্রুয়ারি) ৫ মিনিটে রাজশাহীর চারঘাট  থানার ধর্মহাটা পটিয়াকান্দি  এলাকায় অভিযান চালিয়ে নগরীর চাঞ্চল্যকর গোলাম মোস্তফা হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী নগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকার নাহির উদ্দিনের ছেলে উকিল (৫২)। খবর বিজ্ঞপ্তির।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি রাত ৮:১০ ঘটিকায় গোলাম মোস্তফা খোঁজাপুর গোরস্তান ঈদগাহ সংলগ্ন খোঁজাপুর শাহী জামে মসজিদে এশার নামাজ আদায় করতে যাওয়ার সময় পথিমধ্যে দুর্বৃত্তদের আক্রমণের মুখে পড়েন। মামলার এজাহারের বর্ণনা মতে,  পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আসামি হাসিবুল মোল্লা ও তার সহযোগী পরস্পর যোগসাজসে ভিকটিম গোলাম মোস্তফাকে ডান পায়ের হাঁটুর উপর গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত মোস্তফাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মোস্তফার মৃত্যু হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি ওই ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।