সোমবার, জুন ২২, ২০২৬

রাবি প্রশাসনের ইফতার আয়োজনে অনুসরণীয় বিষয়াবলী

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩১ অপরাহ্ন
রাবি প্রশাসনের ইফতার আয়োজনে অনুসরণীয় বিষয়াবলী

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের ইফতার আয়োজন আজ শনিবার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। ইফতার পরিবেশনের শৃঙ্খলার জন্য নিম্নোক্ত বিষয়াবলী অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে বলা হচ্ছে-

১. শিক্ষার্থীদেরকে পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে;

২. ছাত্রীদের শহীদ মিনার চত্বরে স্থাপিত প্যান্ডেলে বসার ব্যবস্থা করা হয়েছে;

৩. মসজিদে প্রবেশের দুটো গেট রয়েছে। পূর্ব গেট দিয়ে ছাত্ররা প্রবেশ করবেন এবং শিক্ষক ও অন্যান্য স্টাফগণ পশ্চিম গেট দিয়ে প্রবেশ করবেন;

৪. শিক্ষক ও অন্যান্য স্টাফগণকে প্রযোজ্য ক্ষেত্রে পরিচয় প্রদানের অনুরোধ করা হচ্ছে;

৫. সারিবদ্ধভাবে আসন গ্রহণকারীদের ইফতার সরবরাহ করা হবে। ইফতার শেষ হবার পূর্বে চলাফেরা করা কিংবা ইফতারের স্থান ত্যাগ করা যাবে না;

৬.  মসজিদ চত্বর, মসজিদ সংলগ্ন রাস্তা ও শহীদ মিনার চত্বরে কার, মোটর সাইকেল ও সাইকেল পার্কিং করা যাবে না। মসজিদ চত্বরে কোনোরকম পরিবহণসহ প্রবেশ করা যাবে না।

বৃহৎ এ আয়োজনে শৃঙ্খলার স্বার্থে সকলকে সহযোগিতা প্রদান ও স্বেচ্ছাসেবকদের প্রতি সহনশীলতা প্রদর্শনের অনুরোধ করা যাচ্ছে।