সোমবার, জুন ২২, ২০২৬

রাবি গোল্ড বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

রাবি প্রতিবেদক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৮ অপরাহ্ন
রাবি গোল্ড বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম বিতর্ক সংগঠন গ্রুপ অব লিবারাল ডিবেটার্স- বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ)- এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২৬ নম্বর কক্ষে আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সৈকত হাসান ইমন। সাধারণ সম্পাদক (বিতর্ক) হিসেবে লোকপ্রশাসন বিভাগের অনুপ বৈদ্য এবং সাধারণ সম্পাদক (প্রশাসন) হিসেবে দর্শন বিভাগের আবু নাঈম মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি সৈকত হাসান ইমন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রাচীন বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশের ঐতিহ্য অক্ষুণ্ন রাখা এবং সর্বোচ্চ সাফল্য অর্জনে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম (কনক) ও সাবেক কৃতি বিতার্কিকরা উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিতর্কচর্চার মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।