সোমবার, জুন ২২, ২০২৬

রাজধানীতে মানবদেহের তিনটি খণ্ডিতাংশ উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় উদঘাটন

সোনার দেশ ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৮ অপরাহ্ন
রাজধানীতে মানবদেহের তিনটি খণ্ডিতাংশ উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় উদঘাটন

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত ও স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এগুলো।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পা ও শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কাটা দুই হাত উদ্ধার করে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুটি হাত পাওয়া যায়।

এ ছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।

তিনি জানান, ছুটিতে আছেন তবুও তিনি এ বিষয়ে খোঁজখবর রাখছেন।

ওসি জানান, হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়।

দেহের অংশবিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশের ধারণা, গত রাতেই হয়ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তথ্যসূত্র: বাংলানিউজ