পোরশায় নির্বাচন পরবর্তী গণসংযোগ এমপি মোস্তাফিজুর রহমানের
নওগাঁর পোরশায় নির্বাচন পরবর্তী গণসংযোগ করেছেন নওগাঁ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান এমপি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছাওড় ইউপির ছাওড়, দক্ষিণ লক্ষিপুর, ধাপগ্রাম, মহাডাঙ্গা গ্রাম, কুশারপাড়া বাজার, সাপ্তাহিক মর্শিদপুর হাটসহ বিভিন্ন গ্রামে তিনি গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিক শাহ্ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল হাসান শাহ্, ছাওড় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।