সোমবার, জুন ২২, ২০২৬

গোমস্তাপুরে ২৩ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

গোমস্তাপুর প্রতিনিধি ০১ মার্চ ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ০১ মার্চ ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন
গোমস্তাপুরে ২৩ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৩ গ্রাম হেরোইনসহ নাইম ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাউন্সিল বাজারের রাস্তা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার এই যুবক শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যবাজার গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোয়ালিয়া কাউন্সিল বাজারে তল্লাশীতে মোটরসাইকেল আরোহী নাইম ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। 

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, গ্রেফতারকৃত নাইম ইসলামকে মাদকদ্রব্য, মোটরসাইকেলসহ তাকে গোমস্তাপুর থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।