সোমবার, আগস্ট ২৪, ২০২৬

খামেনি নিহত হয়েছেন, দাবি রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমের

সোনার দেশ ডেস্ক ০১ মার্চ ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০১ মার্চ ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন
খামেনি নিহত হয়েছেন, দাবি রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও বেশ কিছু ইসরায়েলি সংবাদমাধ্যম। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে।  

তবে ইরান এই খবরকে সরাসরি নাকচ করে দিয়ে একে পশ্চিমা ও ইসরায়েলিদের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে। খবর আল-জাজিরার।  

ইসরায়েলের গোয়েন্দা সূত্রগুলো দাবি করেছে, তেহরানে খামেনির কার্যালয় লক্ষ্য করে চালানো শনিবারের বিমান হামলার সময় তিনি সেখানে অবস্থান করছিলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে, তাদের কাছে খামেনির মৃত্যুর স্বপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলি শীর্ষ কর্মকর্তারা খামেনির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে নিরপেক্ষ কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের জনসংযোগ বিভাগ এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, খামেনি নিরাপদ আছেন এবং শত্রুরা ইরানি জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এই ধরনের গুজব ছড়াচ্ছে।


তথ্যসূত্র: রাইজিংবিডি