সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ০১ মার্চ ২০২৬ ০৩:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ মার্চ ২০২৬ ০৩:০০ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। গোদাগাড়ী থানাধীন মাদ্রাসার মোড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে এই মাদকদ্রব্য জব্দ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন মাদককারবারি আমবাগানের দিকে আসছে। মাদক কারবারি আমবাগানের কাছাকাছি আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। 

পরবর্তীতে বিজিবির দল বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিকে শনাক্ত এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মদগুলো গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে।