সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ইরানবিরোধী অভিযানে ৩ মার্কিন সেনা নিহত

সোনার দেশ ডেস্ক ০১ মার্চ ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০১ মার্চ ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
ইরানবিরোধী অভিযানে ৩ মার্কিন সেনা নিহত

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে তিনজন মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।


এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, কয়েকজন সেনা হালকা স্প্লিন্টারজনিত আঘাত ও কনকাশনে আক্রান্ত হয়েছেন এবং তাদের ধীরে ধীরে আবার দায়িত্বে ফিরিয়ে আনা হচ্ছে। বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং আমাদের প্রতিক্রিয়ামূলক কার্যক্রম চলমান।


বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে, নিকটাত্মীয়দের অবহিত করার অন্তত ২৪ ঘণ্টা পর পর্যন্ত আমরা তাদের পরিচয়সহ অতিরিক্ত তথ্য প্রকাশ করবো না।


তথ্যসূত্র: আল-জাজিরা, জাগোনিউজ